1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরে গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারে সঞ্চয়পত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দিনাজপুরে গণঅভ্যুত্থানে নিহত শহিদ পরিবারে সঞ্চয়পত্র বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

দিনাজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে প্রত্যেককে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৩ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান হিসেবে এসব সঞ্চয়পত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ- আলম ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহানা আফরোজ উপস্থিত ছিলেন।

শহিদ পরিবারের সঞ্চয়পত্রপ্রাপ্ত সদস্যরা হলেন-দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ উত্তরপাড়া গ্রামের শহিদ রবিউর ইসলাম রাহুলের পিতা মো. মুসলেম উদ্দীন, দিনাজপুর পৌর শহরের পাহাড়পুর মহল্লার শহিদ রুদ্র সেন’র পিতা সুবীর কুমার সেন, বীরগঞ্জ উপজেলার সেনগ্রাম গ্রামের শহিদ মো. আল আমিন সরকার’র স্ত্রী মোছা. সুমাইয়া আক্তার, ঢাকার বনশ্রী এলাকার জি ব্লকের বাসিন্দা শহিদ মো. আশিকুল ইসলাম’র মাতা আরিশা আফরোজ, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদ মো. সুমন পাটোয়ারী’র পিতা মো. ওমর ফারুক, বিরল উপজেলার নোনা গ্রামের শহিদ আসাদুল হক বাবু’র স্ত্রীর শারমিন আক্তার, একই উপজেলার ভান্ডারা ইউনিয়নের এম নাগর বাড়ী গ্রামের শহিদ মো. জিয়াউর রহমানের স্ত্রী মোছা. শাহানাজ আক্তার ও একই উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের মধ্য করলা গ্রামের শহিদ মো. মাসুম রেজা অন্তর’র পিতা মো. মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )