1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দিনাজপুরের হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দিনাজপুরের হিলিতে সরকারি ভাবে বোরো ধান চাল সংগ্রহ শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২২২ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে সরকারিভাবে চলতি মৌসুমের বোরো ধান, চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার(১৯ মে) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সরকারি খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে ধান, চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
এ সময় উপজেলা সাবেক চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল,বাংলাদেশ জামাআয়াত ইসলামি আমির আমিনুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খালেদা বানু, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,খাদ্য গুদামের কর্মকর্তা সাজেদুর রহমান, হাকিমপুর প্রেসক্লাবের জাহিদুল ইসলাম জাহিদ, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন বোরো ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এদিকে কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, বর্তমান বোরো ধান সরকারিভাবে সংগ্রহের যে দাম রয়েছে ৩৬ টাকা কেজি দর ও ১৪৪০ টাকা মন। এতে যদি সরকারি খাদ্য গুডামে ধান দেওয়া যায় সেক্ষেত্রে তারা লাভবান হবেন।কিন্তু বিগত বছরগুলোতে তারা গুদামে ধান দিতে পারেনি। তারা আরও অভিযোগ করে বলে, তারা সব সময় সিন্ডিকেটের কবলে পরেন। কৃষকরা যে ধান দেওয়ার জন্য কার্ড পায় সেই কার্ড সেন্ডিকেটেরা নিয়ে গুডামে বিক্রি করেন।এছাড়াও কৃষকেরা গুডামে ধান দিতে আসলে অনেক হয়রানির শিকার হতে হয় বলে দাবি কৃষকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )