1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ জুন) দুপুর ১টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান এর সঞ্চালনা ও কৃষিবিদ কৃষি অফিসার রফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র আবদুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ, জেলা জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা মজলিসের সুরা সদস্য ও উপজেলা আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা।

বক্তারা পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি ও ধারণার পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রেণির কৃষক, খামারি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )