1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় শালবাহান ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৭২ জন দেখেছেন

তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা,জনসম্পৃক্ততা,জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশ গ্রহনের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের আগামী ২০২৫-২০২৬ অর্থবছরে ৩ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

উন্মুক্ত এই বাজেটে রাজস্ব আয় ও ব্যয় ২৬ লাখ ১১ হাজার টাকা অপরদিকে উন্নয়ন অনুদান খাতে আয় ও ব্যয় ৩ কোটি ৪০ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা ধরে ওয়ার্ড ভিত্তিক সভা অন্তে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন, বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস আক্তার, ওলামাদলের আহবায়ক সাংবাদিক সোহরাব আলী, কাজীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনির হোসেন প্রমূখ।

এছাড়াও ইউপি সদস্য বৃন্দ, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত এ বাজেটে আগামী দিনের ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্ততা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশ গ্রহনের মাধ্যমে সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌছাবে বলে চেয়ারম্যান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )