


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের চরেয়ার পাড় জামে মসজিদ হতে ধামশ্রেণি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০০ মিটার এলাকাজুড়ে তিনটি শিমুল গাছ অবৈধভাবে কেটে বিক্রয় করেন তারা। বিষয়টি স্থানীয় মানুষজন বাধা দিলে নানা হুমকি প্রদান করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করলে উল্টো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুল হকসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতার জোগসাজশে গোপনে অবৈধভাবে রাস্তার দুই ধারের প্রায় ২১টি গাছ বিক্রয় করে টাকা ভাগবাটোয়ারা করে নেন। বিষয়টি জানাজানি স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, আমি সরেজমিনে তদন্ত করে রাস্তার পাশে তিনটি গাছ কাটা দেখতে পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে, তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।