


ফাইনালের মধ্য দিয়ে নীলফামারীতে আগামীকাল পর্দা নামছে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর।
নীলফামারী বড় মাঠে বেলা তিনটায় শিরোপা লড়াইয়ের এই ম্যাচে মুখোমুখি হবে নীলফামারী পৌরসভা ওরফে নীলফামারী ক্যাপিটালস বনাম সৈয়দ উপজেলা ওরফে সৈয়দপুর সুপার কিংস।
ফাইনালে প্রধান অতিথি ও রানার আপ দলের হাতে প্রধান অতিথি থেকে ট্রপি ও প্রাইজ মানি তুলে দেবেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্ট আয়োজনে সহযোগীতা করেছে অংকুর সীড এন্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তারুণ্যের উৎসব ২০২৫’ ঘিরে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। ক্রীড়াঙ্গণে চাঙ্গা ভাব ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়।
টুর্নামেন্টের উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ভালো প্রভাব ফেলবে।
তিনি বলেন, আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।
প্রসঙ্গত গত ২০জুন ৮টি দল নিয়ে শুরু হয় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট। ছয় উপজেলা ছাড়াও নীলফামারী পৌরসভা ও সৈয়দপুর পৌরসভা এতে অংশ নেয়।