1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের লাশ উদ্ধার | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৭০ জন দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৩৭) এবং বুলু মিয়া ভুম্বল (৪০) নামের ২ জনের মরহেদ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহানারা বেগম রাখালবুরুজের পলাশবাড়ী গ্রামে বকুল মিয়ার স্ত্রী এবং বুলু মিয়া ভুম্বল শিবপুরের কানিপাড়া গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী গ্রামের বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলা আসক্ত হয়েছেন। এ কারণে তার স্ত্রী শাহানারাকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া লেগেই থাকতো।

এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখা যায়। সেখান থেকে বকুল মিয়া ও তার ছেলে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ঘরের বিছানায় মরদেহটি রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।
এদিকে স্বজনরা জানায়, বুলু মিয়া ভুম্বলেরর সঙ্গে তার স্ত্রীর মধ্যে তেমন কোন বনিবনা ছিলো না। সে মাঝে মধ্যে ঢাকায় বসবাস করতেন। এরই মধ্যে বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে সোমবার সকালের দিকে কানিপাড়ার গোরস্থানের পাশে একটি বাঁশঝাড়ে বুলু মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে তার কোমরে একটি চিরকুট লেখা ছিলো। এতে এই মৃত্যুর জন্য করা দায়ী সেটি উল্লেখ করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক স্থান থেকে নারীসহ ২জনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )