1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণধর্ষণের পর ভিডিও ধারণ গৃহবধূর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

গণধর্ষণের পর ভিডিও ধারণ গৃহবধূর আত্মহত্যা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন
শিশুকে ধর্ষণের
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের পূর্ব রমাকান্ত এলাকার বিশু মিয়ার স্ত্রী বাড়ির পাশে পাটক্ষেতে পাটশাক তুলতে গিয়ে গণধর্ষণের শিকার হন দুই সন্তানের জননী কাওছারা বেগমের। ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ওই নারীকে প্রতারণা করার অভিযোগ উঠেছে। সামাজিক ও পরিবারিক মানসিক চাপে ভুক্তভোগী নারী শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (৯জুন) দুপুরে শ্বশুরবাড়ি সংলগ্ন একটি পাটক্ষেতে শাক তুলতে যান কাওছাড়া। পূর্ব থেকে পাটক্ষেতে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে নিয়ে পাটক্ষেতের ভিতরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে হুমকি দেয় অপর দুই যুবক। ভুক্তভোগী নারীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও অনৈতিক প্রস্তাব দেন। রাস্তাঘাটে তাকে ঘিরে বলেন, “যদি কথা না শোনো, ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।” শেষ পর্যন্ত নিরুপায় হয়ে ঘটনাটি তিনি তার শ্বশুরকে নান।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গত সোমবার (৭ জুলাই) রাতে একটি উঠান বৈঠক হয়। সেখানে ওই নারী কাঁদতে কাঁদতে বর্বরিত ঘটনাটি বর্ণনা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, শ্বশুর তাকে বলেন, “এমন কলঙ্ক নিয়ে কেন তুই বেঁচে আছিস?” এমন মানসিক চাপে ওই নারীর আত্মহত্যা করেন। পরদিন মঙ্গলবার (৮ জুলাই) সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখতে পায় সে ঘরের মেঝেতে অচেতন হয়ে পরে  আছে।  ওই সময় নিহতের হাতে কিছু ট্যাবলেট ছিল । দ্রুত স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয় । এই ঘটনার পর ভুক্তভোগীর পিতা গঙ্গাচড়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেন । গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )