1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারপিঠের অভিযোগ বিএনপির নেতার বিরেুদ্ধে | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

হাকিমপুর সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারপিঠের অভিযোগ বিএনপির নেতার বিরেুদ্ধে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১১৪ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসককে মারপিটের অভিযোগ উঠেছে হিলি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল মামুনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এ  হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সুষ্ট বিচারের দাবী চিকিৎসকদের।

ভোক্তভোগী চিকিৎসক জানান, ওই স্বেচ্ছাসেবক দল নেতার চিকিৎসারত ফারুক হোসেন নামের এক আত্মীয় মারপিটের ঘটনায় আহত হয়ে প্রায় ১৫ দিন পূর্বে হাপাতালে ভর্তি হন। তিনি এখন পুরোপুরি সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু তিনি তাকে ছাড়পত্র দিতে নিষেধ করে। এবং উত্তেচিত হয়। এর কিছুক্ষণ পর ১৫/২০ জনের সংঘবদ্ধ দূষ্কৃতিকারী নিয়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকদের এলোপাতাড়ি পেটাতে থাকেন। এবং চিকিৎসকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. মো: মশিউর রহমান,  স্বাস্থ্যসহকারী রাতুল সরকার ও ইন্টার্নী স্বাস্থ্যসহকারী ফয়সাল হোসেন আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )