
দিনাজপুরের হিলিতে বিএনপির বিজয় র্যালির নিউজ সংগ্রহের সময় ধাক্কা দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার হিলি প্রতিনিধি ও হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানীকে বের করে দেয় এবং সংবাদ সংগ্রহে বাঁধা দিয়েছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
মঙ্গলবার(৫ আগস্ট) বিকাল ৪টার সময় হিলি চারমাথা মোড়ে নিউজ সংগ্রহ করতে গেলে তার সাথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। ভুক্তভোগী সাংবাদিক গোলাম রব্বানী বলেন,আজ বিকালে আমার সহকর্মীদের সাথে হিলি চারমাথাতে মোড়ে বিএনপির নিউজ সংগ্রহ করতে যায়। এসময় ফুটেজ নিতে গেলে বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আমাকে ধাক্কা দিয়ে বাহিরে নিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে তুই কেন এখানে? আমি এ বিষয়ে সুষ্ঠ বিচার দাবি করছি সংশ্লিষ্টদের কাছে।
এ বিষয়ে হাকিমপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান বলেন, আমি এ বিষয়ে অবগত না।তবে আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
Related