1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপু‌রে পানিতে ডুবে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

উলিপু‌রে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে পানিতে ডুবে আত তাইফ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ধরনীবাড়ি ইউনিয়‌নের দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  শিশুটি ওই এলাকার শিক্ষক জুলফিকার আজাদ জুয়েলের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, বুধবার সকালে আত তাইফ ভাত খাওয়ার পর বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে দেখ‌তে না পেলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু ক‌রেন। এক পর্যায়ে পুকুর থে‌কে শিশু‌টি‌কে উদ্ধার করেন তারা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )