


কুড়িগ্রামের উলিপুরে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমূলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আরডিআরএস বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র আরডিআরএস বাংলাদেশ চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর্থিক ও কারিগরী সহযোগিতায় চারদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ৬টি ইউনিয়নের মোট ৩০ জন কিশোরীর অভিভাবক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীরা এতে কৃষি, মৎস্য ও ব্যবসার ওপর বাস্তবিক জ্ঞান অর্জন করেন। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা।
অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর, আমিনুল ইসলাম, রোকনুজ্জামান, জেসমিন আক্তার রত্না, মশিউর রহমান, কমল কান্তি রায় প্রমূখ।