1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিয়ের বাস নদীতে পড়ে ১৯ জনের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

বিয়ের বাস নদীতে পড়ে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন।

দেশটির জামফারা রাজ্যে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় পরিবহন ইউনিয়নের এক কর্মকর্তা ও গ্রামবাসীরা জানিয়েছেন।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, শনিবার সন্ধ্যার দিকে বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

 

তিনি বলেন, বাসটি নববধূ ও তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছাকাছি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বল সড়ক অবকাঠামোর কারণে নাইজেরিয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়। এসব দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )