1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয় করতে হবে | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয় করতে হবে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলীহাট ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি মো. মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে জাতীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে জামায়াতকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা। শেষে ইউনিয়ন চেয়ারম্যান পদে সাবিরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

জামায়াতে ইসলামী জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, প্রত্যেক শ্রেণীর ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। প্রথমে নিজের পরিবার থেকে শুরু করে আত্মীয়-স্বজন, প্রতিবেশী—সবার কাছে ভোট চাইতে হবে। শুধু একদিন নয়, বারবার গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন আদায় করতে হবে। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত বলেন, “নির্বাচনে সচেতন থেকে সতর্কভাবে দাঁড়িপাল্লাকে আলীহাট ইউনিয়নে জয় করতে হবে। আমি জানি জামায়াতের আলীহাট ইউনিয়নের মানুষ যা বলে, তা করে দেখায়। তাই দাঁড়িপাল্লা মার্কায় জয় নিশ্চিত।

এছাড়া উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে ইউনিয়নের সাতটি কেন্দ্রের পরিবর্তে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু পরিবেশে দাঁড়িপাল্লা মার্কার জয় আমরা নিশ্চিত করতে পারব ইনশাআল্লাহ।

এতে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর মাওলানা এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )