1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
একজন পেলেন সহকারী প্রক্টরের দায়িত্ব, অন্যজন পেলেন না পিএইচডি ছুটি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

একজন পেলেন সহকারী প্রক্টরের দায়িত্ব, অন্যজন পেলেন না পিএইচডি ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন

২০২৪ সালের ১৯ জুলাই রংপুর শহরে ঘটে যাওয়া ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাচেষ্টার মামলায় দুই শিক্ষক আসামি থাকলেও তাদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিন্নমুখী আচরণ ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিতর্ক ও সমালোচনা।

অন্যদিকে, একই মামলার আরেক আসামি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম নতুন করে সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে উঠেছে প্রশ্ন ও অসন্তোষ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক শেখ মাজেদুল হকের বিরুদ্ধে মামলা থাকায় তার ছুটি মঞ্জুর করা হয়নি। কিন্তু সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত মনিরুল ইসলামও একই মামলার ১৩৩ নম্বর আসামি। অন্যদিকে শেখ মাজেদুল হক ওই মামলার ৭৩ নম্বর আসামি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমানের আস্থাভাজন হিসেবে মনিরুল ইসলামকে এই দায়িত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। একই বিভাগের হওয়ায় প্রক্টরের সুপারিশেই তাকে এই পদে নিয়োগ দিয়েছে প্রশাসন।

এজাহার অনুযায়ী, ১৯ জুলাই বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা টাউন হল মোড়ে পৌঁছালে আসামিরা হামলা চালায়। এতে শহিদুল ইসলাম গুরুতর আহত হন এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ দিন ভর্তি রেখে চিকিৎসা দিতে হয়।

এ বিষয়ে অধ্যাপক শেখ মাজেদুল হকের মন্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।তবে কেন মামলার এক আসামিকে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হলো এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, এই মামলাটা ভুয়া। মামলার বাদী বলেছেন, এরা জড়িত না। সে এফিডেভিট দিয়ে দিয়েছে, তাই তাকে সহকারী প্রক্টর রাখা হয়েছে।

 

রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ এ বিষয়ে বলেন, প্রক্টর তার সহকারী নিজেই পছন্দ করেন। এই বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, একই মামলায় একজন শিক্ষককে ছুটি না দিয়ে অন্যজনকে প্রশাসনিক দায়িত্ব দেয়া প্রশাসনের দ্বিচারিতার প্রমাণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )