1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে কিশোর | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে কিশোর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

রোববার (২১ সেপ্টেম্বর) নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ ঘটনা। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি নিউজ এই তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে আফগান বিমান পরিষেবা সংস্থা কেএএম এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ কাবুল থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করে।

বিমান পুরোপুরি থামার পর বিমানবন্দরের এক কর্মচারী প্রথম ছেলেটিকে দেখতে পান এবং তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।

১৩ বছর বয়সী ছেলেটি জানিয়েছে, তার বাড়ি আফগানিস্তানের কুন্দুজ শহরে। কিন্তু বর্তমানে সে কাবুলে থাকে। রোববার সকালের দিকে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পৌঁছায় সে এবং সবার চোখ ফাঁকি দিয়ে কেএএম এয়ারলাইন্সের আর কিউ- ৪৪০১ নম্বর ফ্লাইটের ল্যান্ডিং গিয়ারের ফাঁকা সংকীর্ণ স্থানে চড়ে বসে।

সে আরও জানিয়েছে, শুধু কৌতুহলবশেই সে ল্যান্ডিং গিয়ারে উঠে বসেছিল। এদিকে বসার কিছু ক্ষণের মধ্যেই চলতে শুরু করে বিমান। ফলে তখন আর লাফ দিয়ে নিচে নামার সাহস করতে পারেনি ছেলেটি।

বিমানপথে কাবুল থেকে নয়াদিল্লির দূরত্ব ২ ঘণ্টা। এই দু’ঘণ্টা ছেলেটি ল্যান্ডিং গিয়ারেই বসে ছিল।

ছেলেটিকে অবশ্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেএএম এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটেই কাবুলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )