1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে ৭৩ টি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবে শুরু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

ফুলবাড়ীতে ৭৩ টি পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবে শুরু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বছর প্রতীক্ষার পর উৎসব মূখর পরিবেশে ষষ্ঠী পুজার মধ্য দিয়ে পাঁচ ব্যাপী শারদীয় দুর্গোৎসবে শুরু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ৭৩ টি পূজা মন্ডপে মহাষষ্ঠীতে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পূজা মন্ডপ ছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি পরিবারের সদস্যদের মাঝে আনন্দ উৎসবের মধ্য দিয়ে ব্যস্ততা বেড়েছে।
শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ব্যাপক নিরাপত্তা জোড়দার সুনিশ্চিত করেছেন। উপজেলা প্রশাসন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে প্রতিটি মন্ডপে মন্ডপে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেছেন আনসার বাহিনীর সদস্যরা।  ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)র নিদের্শনায় প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক মনিটরিং করছেন পুলিশ সদস্যরা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চন্দ্র রায় জানান, এ বছরের দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী বরিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী তিথিতে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়েছে। চণ্ডীপাঠে মুখর থাকবে ৭৩ টি মণ্ডপ-মন্দির এলাকাগুলোতে। দুর্গোৎসবের দ্বিতীয় দিস সোমবার মহাসপ্তমী।
এর পর মঙ্গলবার মহাষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদের দূর্গা উৎসব অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে পালন করার জন্য ব্যাপক নিরাপত্তা জোড়দার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা পূজা উদযাপন পরিষদ, পূজা ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টসহ ৭৩ টি পুজা মন্ডপের কমিটিগণ তৎপর রয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করার লক্ষ্যে ফুলবাড়ী থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক পরিমানে তৎপর রয়েছে। প্রতি মুহূর্তে এসপি স্যার খোঁজ খবর নিচ্ছেন। বরিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে এসপি স্যার ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরসহ বেশ কিছু পূজা মন্ডপ পরিদর্শন করবে। এসপি স্যারের নিদের্শনা অনুযায়ী সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বসহকারে সবার দায়িত্ব থেকে কাজ করছেন। সেই সাথে পুজা পরিষদ ও পুজা ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথেও সব সময় যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )