1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

ক্রিড়াই বল ক্রিড়াই শক্তি, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠে এই ফাইনাল খেলা উদ্ভোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলের নেতাকর্মীরা।

৮ টিমের খেলায় বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতি ও ডাব্লু এফসি খেলোয়াড় একাদশ ভাদুরিয়া টুর্নামেন্ট ফাইনালে অংশগ্রহণ করেন। ৭০ মিনিটের খেলায় বিরামপুর খেলোয়াড় কল্যাণ সমিতিকে ০-১ গোলে হারিয়ে ডাব্লু এফসি খেলোয়াড় একাদশ ভাদুরিয়া টুর্নামেন্ট বিজয়ী হয়েছেন। খেলা শেষে বিজয়ী টিমকে একটি গরু ও পরাজিতকে একটি খাসি পুরস্কার তুলে দেওয়া হয়। খেলাটি পরিচালনা করেন ২নং বোয়ালদাড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )