1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চিরিরবন্দরে জামায়াত নেতানমকবুর মুন্সির জানাজা ও দাফন সম্পন্ন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

চিরিরবন্দরে জামায়াত নেতানমকবুর মুন্সির জানাজা ও দাফন সম্পন্ন

দিনাজপুর অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৮ জন দেখেছেন

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার জামায়াতের রুকন বারবার কারা নির্যাতিত নেতা মকবুল হোসেন মুন্সির (৬৫) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে রানীরবন্দর এতিমখানা মাঠে স্মরণকালের ঐতিহাসিক এক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তাঁর জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দিনাজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম, সাবেক উপজেলা আমির লুৎফর রহমান, চিরিরবন্দর উপজেলা আমির প্রভাষক রাশেদুল হক, উপজেলা সেক্রেটারি মমিনুল হক ও আফসার আলী প্রমুখ।

জামায়াতনেতৃবৃন্দের শোক মকবুল হোসেন মুন্সির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমির ও দিনাজপুর-৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৬ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, উপজেলা আমির প্রভাষক রাশেদুল হক, উপজেলা সেক্রেটারি মমিনুল হক প্রমুখ। শোকবার্তায় নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তাঁরা বলেন, মকবুল হোসেন মুন্সি (রহিমাহুল্লাহ) এর ইন্তেকালে অত্র এলাকার একজন বলিষ্ঠ নেতৃত্ব হারিয়ে গেলো। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মকাম জান্নাতুল ফিরদাউস দান করুন। উল্লেখ্য, গত ৬ নভেম্বর২০২৫ সংগঠনের একটিনরুকন বৈঠকে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায়। পরে তাঁকে তার আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কি করা হয়। শনিবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন…। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )