1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কেক কেটে উদযাপন করা হয়েছে  রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার (৯ নভেম্বর) সকালে তেঁতুলিয়া প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু। এসময় তিনি পত্রিকাটির প্রতিনিধি জুলহাস উদ্দিনকে কেক খাইয়ে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বক্তব্যে শাহাদত হোসেন রঞ্জু বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রংপুর হতে প্রকাশিত দৈনিক সকালের বানী অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, তাতীদলের সাবেক সভাপতি তাজুদ্দিন আহম্মেদ, মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবাল,সাজেদুর রহমান উজ্জল, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী।
সাংবাদিকদের মধ্যে সাংবাদিক ও কলামিস্ট এসকে দোয়েল, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের আব্দুল রাজ্জাক, দৈনিক বাংলার খাদেমুল ইসলাম, চ্যানেল এস’এর আহসান হাবীব, দৈনিক কালবেলার মোবারক হোসেন, নওরোজের হাফিজুর রহমান হাবিব ও এনটিভি অনলাইনের রবিউল ইসলাম রতন,দৈনিক তৃতীয় মাত্রার উপজেরা প্রতিনিধিসহ অনেকে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন সবাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )