1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজিবপুরে দৈনিক সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

রাজিবপুরে দৈনিক সকালের বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চররাজিবপুর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আকন্দ আল আমিন, চররাজিবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক সোহেল রানা স্বপ্ন,  রাজীবপুর প্রেসক্লাবে সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক আরিফ, হানিফ সংকেত,  সজীব প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পত্রিকার সফলতা ও অগ্রগতির জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )