1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দীর্ঘ সাত বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দীর্ঘ সাত বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

দীর্ঘ সাত বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি শুরু হয়েছে। মেসার্স খাজামেরি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের কাশ্মীর থেকে এই ফলগুলো আমদানি করেন। রবিবার বিকাল পাঁচটার দিকে ২৫ মেট্রিক টন আপেল নিয়ে একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি কার্যক্রম শুরু হয়।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান,দীর্ঘ সাত বছর পর করোনার মহামারির আগে ভারত থেকে আপেল আমদানি হয়েছিল। সবার সহযোগিতায় আবারও আজকে থেকে আমদানি শুরু হয়েছে। এখানে কাস্টম যথেষ্ট সহযোগিতা করছেন।

এক সময় এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণ ফল আমদানি হতো। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে তা বন্ধ হয়ে যায়। হিলি কাস্টমার রাজস্ব কর্মকর্তা বাঁধন আহমেদ জানান, আমদানিকৃত আপেল গুলো ৭শ ডলারে রাজস্ব আহরণ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )