1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল-কাওছার মেরিট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে ক্রেস্ট ও পুস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরসভার কলেজ মোড়স্থ মাদ্রাসার পাশে এই অনুষ্ঠান হয়।

 

পরে রাতে আল-কাওছার মেরিট মাদ্রাসা ও আঁত-তাসলিম বালিকা মাদ্রাসার উদ্যোগে ৪জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান ও তাফসিরুল কোর-আন মাহফিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে এবং আল কাওছার মেরিট মাদ্রাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা শাহজালাল, কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মো. মনিরুজ্জামান খাঁন, অত্র মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেল, সমাজসেবক আতিকুর রহমান বাবুসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )