1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে জামায়াতের শাখা অফিস উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

হিলিতে জামায়াতের শাখা অফিস উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৪ জন দেখেছেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কার্যক্রম গতিশীল করতে দিনাজপুরের হিলি পৌর শহরের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর)  বিকালে পৌর শহরের ৯ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ফিতা কেটে এই অফিস এর উদ্বোধন করা হয়।
পৌর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত। আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম,সেক্রেটারি মো. মফিজুল ইসলাম, পেশাজীবি সংগঠনের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার,  ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মো. মমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ মোস্তাফিজুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ১৭ অফিস উদ্বোধন তো দূরের কথা। আমরা স্বাধীন ভাবে কথা বলতে বা দলীয় কর্মসূচি পালন করতে পারি নাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম এর বিজয় ও দলীয় দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে এই অফিস উদ্বোধন করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মীদের মনোবল আরও দূঢ় হবে বলে আমরা মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )