1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

হিলিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ জন দেখেছেন

দিনাজপুরের হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ -সামাজিক ও জীবন মনোন্নয়ের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এসব ছাগল ও উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রতিজন ক্ষুদ্র নৃগোষ্ঠী মাঝে ২টি করে ছাগল ও ৫টি ফ্লোর ম্যাড দেওয়া হয়েছে। সর্বমোট ১৪২ জনকে ২৮৪টি ব্লাক বেঙ্গল জাতের ছাগল  বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন,প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম, ভেটেরিনারি সার্জন  মুনতাসির মামুন,একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )