
রংপুরের পীরগাছায় নতুন দায়িত্ব পাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক সুধীজনের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা খাতে অনিয়ম, সরকারি সেবায় ভোগান্তি, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, রাস্তা সংস্কার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, প্রশাসন সব সময় জনগণের কল্যাণে কাজ করে। অভিযোগ পেলে দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, কৈকুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আলম, কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালেব হোসেন ও পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে অতিথিদের ধন্যবাদ জানিয়ে সভা শেষ করা হয়।
Related