1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে আর্থিক অনুদান ও গবাদি পশু বিতরণ করলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন -এমপি ‎ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিরামপুরে আর্থিক অনুদান ও গবাদি পশু বিতরণ করলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন -এমপি ‎

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৬ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুরে বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদান ও গবাদিপশু বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন -এমপি।

‎ নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪২ জন শিক্ষার্থী এবং একই জনগোষ্ঠীর ৪২টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২৩ জন ভিক্ষুকের মাঝে ছাগল প্রদান করেন মন্ত্রী। ‎

এসময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান-আল-মুসা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আব্দুল মতিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের মানুষের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে, পর্যায়ক্রমে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে। কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে কৃষক কার্ড কর্মসূচি চালু হবে। এভাবেই দেশের সকল শ্রেণি পেশার মানুষের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডে দেশের মানুষকে পাশে থেকে সহযোগিতা করার আহবান জানান মন্ত্রী। ‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )