1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

হিলিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন দেখেছেন

দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ২৮ পিচ ট্যাবলেট সহ বেলাল হোসেন (৩২) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে পৌর শহরের উত্তর বাসুদেবপুর সিপি মোড় এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি পৌর শহরের উত্তর বাসুদেবপুর (মুন্সিপাড়া) মৃত আয়নাল হক এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন বলেন, জেলা সুপার মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক আমার থানা এলাকায় পরোয়ানা তামিল ও মাদক অভিযান অব্যাহত রয়েছে। রাতে অভিযান পরিচালনাকারী এস আই মো. সুজা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তর বাসুদেবপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার নিজ বাড়িতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক বেচাকেনা করছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় আসামির বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে আসামি পালাতে সঙ্গীয় ফোর্স পুলিশের ধরা পড়ে। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আসামি নিজ হাতে তার ডান পকেট থেকে ২৮ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বাহির করে এবং পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )