1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পীরগাছার দিশারী ক্লাবের বিজয় দিবস উদযাপন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পীরগাছার দিশারী ক্লাবের বিজয় দিবস উদযাপন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ জন দেখেছেন
যথাযথ ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৫৪ তম মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন করছেন রংপুর পীরগাছার ঐতিহ্যবাহী দিশারী ক্লাব।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী দিশারী ক্লাবের  উদ্যোগে বড়দরগাহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ঐতিহ্যবাহী দিশারী ক্লাবের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বড়দরগাহ শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন। এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
দিশারী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার বলেন, দিশারী ক্লাব শুরু থেকেই জাতীয় দিবসগুলো উদযাপন উপলক্ষে আমরা মানবিক কাজ করে করেছিলাম। তারই ধারাবাহিকতা আজকের এই আয়োজন। আগামী প্রজন্ম এই ধারা অব্যাহত রাখবে এটা প্রত্যাশা।
সভাপতি শামসুল আলম বাদশাহ বলেন, ঐতিহ্যবাহী দিশারী ক্লাব শুরু থেকেই আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা
বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ,ব্লাড গ্রুপিং নির্ধারণ, ডায়াবেটিস পরীক্ষা প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে দিনটি উদযাপন করছি।
বিজয় দিবস উদযাপনে উপস্থিত ছিলেন, বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম. সাইফুল ইসলাম আজাদ, বড়দরগাহ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সরোয়ার চৌধুরী, মাঠ সংস্কার কমিটির সভাপতি মো.আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, এছাড়াও দিশারী ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল সরকার,
সাংগঠনিক সম্পাদক মুরাদ রানা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক গোলজার হোসেন, কৃষি সম্পাদক ডা. ফজলুল হক, ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন রসমতসহ ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )