


‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে পীরগাছায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এবং এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন -এর সিনিয়র ইন্সট্রাক্টর কমল কান্তি। বিশেষ অতিথি ছিলেন পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী আলতাফ হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা এনামুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রত্যাশা-২) এরিয়া অফিস, পীরগাছার প্রোগ্রাম অর্গানাইজার ফারজানা ইয়াসমিন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের এনজিওকর্মী এবং বিদেশগামী প্রশিক্ষণার্থীরা। র্যালিতে অংশগ্রহণকারীরা ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ লেখা টি-শার্ট পরিধান করেন। পাশাপাশি ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এবং ‘প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ শ্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করা হয়।
সভাপতির বক্তব্যে কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, পরিকল্পিত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বিদেশে যাওয়ার আগে প্রত্যেককে নির্দিষ্ট কাজভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তব দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা ছাড়া প্রবাসে গেলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে এবং প্রত্যাশিত কর্মসংস্থান পাওয়া যায় না। তিনি সরকারি অনুমোদিত ও বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে বিদেশে যাওয়ার আহ্বান জানান এবং দালালচক্র থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে কমল কান্তি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি প্রবাসীদের সহায়তায় ঋণসহ বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনায় এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করেন।
আলোচনা সভা ও র্যালিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমবায় কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, আইসিটি অফিসার আফসানা, জেএন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।