1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে শহীদ হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

পার্বতীপুরে শহীদ হাদীর গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোস চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজেন ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কোস চত্বরে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ঢাকা মোড় এসে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শিবিরের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, জামায়াতের পৌর সেক্রেটারী অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদুর মুন্না ও বাংলাদেশ রেলওয়ে এম্পেøায়েজলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মাজেদুর ইসলাম জিবন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তাই এই বাংলার মাঠিতে বিচার করতে হবে। আমরা ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করছি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )