1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে ভোগান্তি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

ফুলবাড়ীতে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবনে ভোগান্তি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন
ঘন কুয়াশা, আর হিমশীতল বাতাসে গত পাঁচ দিন ধরে দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে  যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
ফুলবাড়ী সদর ইউনিয়নের রিকশাচালক আব্দুল খালেক,  নাওডাঙ্গা ইউনিয়নের ভ্যান চালক হাক্কু মিয়া ও কৃষি শ্রমিক আব্দুল জলিল বলেন, কযেক দিন থেকে শীত আর খুব ঠান্ডা পড়েছে ঘর থাকি বের হওয়া যায় না বাহে। হামাক তো বের হওয়া লাগবে না বের হইলে খামোকি বউ ছাওয়াক কি খাওয়ামো তাই বের হইলাম। এখন পর্যন্ত একটাও ভাড়া পাইনাই। রাস্তায় মানুষ নাই ভাড়া হইবে কেমনে। তাই বসে আছি। বাজার খরচ না নিয়ে যেতে পারলে ছাওয়া পাওয়া না খায়া থাকপে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, আজ সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামনে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )