
রংপুরের পীরগাছায় আনুষ্ঠানিকনভাবে যাত্রা শুরু করেছে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। রবিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা সরকারি কলেজ সংলগ্ন স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় স্কুলের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল কোরআন লার্নিং সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন, মেকুরা ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান মন্ডল, ডিসকভারি স্কুলের পরিচালক রবিউল ইসলাম,হোমিও চিকিৎসক আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ বুলেট মোল্লা, মোহাম্মদ শামীম মিয়া এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহিদুজ্জামান সোহাগ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠান এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মেকুরা ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন। এসময় মাদরাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Related