1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা পীরগাছা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

রংপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ থানা পীরগাছা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ জন দেখেছেন
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিসেম্বর/২০২৫ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে রংপুর জেলায় শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পীরগাছা থানা। মঙ্গলবার দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় পীরগাছা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানার অফিসার ইন-চার্জ ও ইউনিট প্রধানদের আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন। পাশাপাশি ডিসেম্বর মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে থানা, অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়। শ্রেষ্ঠ থানা হিসেবে ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক গ্রহণ করেন পীরগাছা থানার অফিসার ইন-চার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম।
এ সময় পীরগাছা থানা থেকে পুরস্কৃত এসআইদের মধ্যে—সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলের জন্য পুরস্কার পান এসআই (নিঃ) সফিকুল ইসলাম আকন্দ, সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তির জন্য পুরস্কৃত হন এসআই (নিঃ) রফিকুল ইসলাম, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তির জন্য পুরস্কার পান এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম। এছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা।
সভা শেষে পুলিশ সুপার ডিসেম্বর মাসে দায়িত্ব পালনে কৃতিত্ব দেখানো সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )