1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়, স্লিপ অব টাং হিসেবে দাবি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়, স্লিপ অব টাং হিসেবে দাবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১১২ জন দেখেছেন
রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের প্রাথমিক মনোনীত প্রার্থী এটিএম আজম খানের একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়।’
ঘটনাটি ঘটে গত বুধবার (৮ জানুয়ারি) পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায়। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তব্য দিতে গিয়ে এটিএম আজম খান বলেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়। তা আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো।
এরপর বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হইছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ।
এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন,
তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এ সময় তারা সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ বলেন।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে অনেকেই বক্তব্যটির নিন্দা করছেন। এ বিষয়ে এটিএম আজম খানের পক্ষ থেকে তার ফেসবুক ওয়ালে একটি ব্যাখ্যা দেয়া হয়। সেখানে বিবৃতিতে তিনি বলেন,  সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন।
উক্ত সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কুরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়। বিষয়টি আমার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না।
আমি স্পষ্টভাবে বলতে চাই, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থি।
উক্ত বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি এবং যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি।
আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন।
প্রসঙ্গত, এটিএম আজম খান রংপুর -৪ আসনে জামায়াত মনোনীত প্রাথমিক প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে সমর্থন করে দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )