


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস বন্ধ থাকার পর সরকারের নতুন বরাদ্দকৃত ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স দিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান দুই ট্রাকে ৭৭ মেট্রিকটন চাল আমদানি করেন। বুধবার দুপুরে চাল বোঝায় দুটি ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশরে মধ্য দিয়ে শুরু হয় আমদানি কার্যক্রম।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাধন।
তিনি বলেন, দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে গত ১২ অগাস্ট ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দুই দফায় আমদানির অনুমতির মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। অনুমতির মেয়াদ শেষ হওয়ায় ১ ডিসেম্বর থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়।
তবে সরকার আবারও নতুন করে চাল আমদানির অনুমতি দিলে আজকে হিলি স্থলবন্দর দিয়ে দুই ভারতীয় ট্রাকে ৭৭ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। তবে আমদানিকারকরা বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে চালের দাম অনেকটাই কমে আসবে।
এদিকে হিলি উদ্ভিদ সংগ নিরোধ উপ-সহকারী ইউসুফ আলী জানান,হিলির ৩২ জন আমদানিকারক প্রতিষ্ঠান ১৬ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমতি পেয়েছে।