হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজকে বুধবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি চালু থাকবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম বলেন, পবিত্র শবে বরাত উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।