1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

জাতিসংঘে রুশ প্রস্তাব পাস না হওয়ায় ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ চীনের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৯ জন দেখেছেন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে তথা ইরানের ওপর ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহতদের স্মরণে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। রুশ সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল। নিরাপত্তা বিভাগের এই ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে চীন। রাশিয়ার উত্থাপিত ওই খসড়া প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ভোটে পাস হয়নি।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কোং বলেন, প্রস্তাবটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা পুনর্ব্যক্ত করেছিল এবং সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছিল। তিনি বলেন, এতে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

চীন এ প্রস্তাবকে স্বাগত জানালেও এটি গৃহীত না হওয়ায় চীন ‘হতাশা ও দুঃখ’ প্রকাশ করেছে বলে জানান ফু কং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )