


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পূর্ব দলিরাম গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেছেন মো. ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন। সোমবার বিকালে তিন শতাধিক পরিবারের মাঝে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মো. ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল আলম, ব্যবস্থাপনা পরিচালকের সহধর্মিণী মোছা. মুনমুন আখতার মুন্নি এবং তাঁর দুই মেয়ে মোছা. লুৎফাতুত তাসনিম মিন্না ও মোছা. আনিকাতুল জান্নাত মাওয়া।
আরও উপস্থিত ছিলেন মো. এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, রংপুর, মো. হেদায়েত হোসেন, প্রধান শিক্ষক, শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. শাহেনেওয়াজ শাহ, সহকারী শিক্ষক, গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সমাজের অনেক গুণী ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান মাসে ইফতার ও নগদ অর্থ পেয়ে এলাকার অসহায় ও হতদরিদ্র পরিবার গুলো মো. ইউনুছ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীফাবাদ স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. হাবিবুর রহমান।