1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডোমারে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের পাঞ্জাবি বিতরণ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ডোমারে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের পাঞ্জাবি বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৯০ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে বন্ধন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোনারায় খানাবাড়ি এলাকায় বন্ধন সীডসের কার্যালয়ে তিনটি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে এ ঈদ উপহার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধন সীডসের ব্যবস্থাপনা পরিচালক ও বন্ধন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আনোয়ার হোসেন, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক মো. সোলেমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। নতুন পাঞ্জাবি পেয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে আনন্দের উচ্ছ্বাস দেখা যায়। এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা। বন্ধন গ্রুপ প্রতি বছরই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )