1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

রাজশাহীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২ জন দেখেছেন

রাজশাহীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। সোমবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নওদাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে আমেরিকার তৈরি একটি বিদেশি রিভলবার এবং তিন রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানে কোন আসামি গ্রেপ্তার হয়নি। র‌্যাব জানিয়েছে, আসামি গ্রেপ্তারে র‌্যাবের তৎপরতা চলমান রয়েছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )