ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উপস্থিত থেকে অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ওই শাড়ি ও লুঙ্গি তুলে দেন।
এ সময় ইকু গ্রুপের প্রধান নির্বাহী (সিইও) মো. ইরফান আলম ইকু, সমাজসেবক মো. আলতাফ হোসেন, মো. শফিউল ইসলাম সুজন, মো. ওবায়দুর রহমান ভূট্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, পবিত্র রমজানের শেষে ঈদুল ফিতর অত্যাসন্ন। আর প্রায় তিন দিন পরই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি ঈদুল ফিতরের ঠিক আগ মুর্হুতে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকি। এটি আমার একটি পারিবারিক ঐতিহ্য তথা প্রথা।
আমার দাদা-বাবার আমল থেকে এলাকার মানুষের জন্য এই প্রথা চালু রয়েছে। ভবিষ্যতে এ চালু থাকবে বলে জানান তিনি। তাই আজ প্রতি বছরের মতো এবারেও ঈদুল ফিতরে আগে এলাকার অসহায় ও দুস্থ প্রায় চার হাজার পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। তিনি আগামীতে যাতে এলাকার অসহায় দুস্থ পরিবারের পাশে আরো বড় পরিসরে সহায়তার হাত নিয়ে দাঁড়াতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেন ।