1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করল বিসিবি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

ইয়ুথ ক্রিকেট লিগের সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৪ জন দেখেছেন

বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের জন্য লাল বলের ইয়ুথ ক্রিকেট লিগের(ওয়াইসিএল) সূচি ঘোষণা করেছে বিসিবি। এবারো চার দিনের ম্যাচের এই লিগে অংশ নিচ্ছে চারটি দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। লিগের সব ম্যাচ হবে কক্সবাজারের একাডেমি এবং মূল ভেন্যুতে। ঢাকা এবং ঢাকা মেট্রোকে নিয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল জোন। চট্টগ্রাম এবং সিলেট বিভাগ নিয়ে ইস্ট জোন। এছাড়া রাজশাহী এবং রংপুর বিভাগ নিয়ে গঠন করা হয়েছে উত্তরাঞ্চল। বরিশাল এবং খুলনা বিভাগ নিয়ে গঠিত হয়েছে দক্ষিণাঞ্চল।

আজ ৩০ মার্চ মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, খেলা হবে কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন কক্সবাজারের একাডেমি মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল। প্রথম রাউন্ড শেষে ৩ এপ্রিল বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। ৪ এপ্রিল ফিরবেন অনুশীলনে।

৫ এপ্রিল দ্বিতীয় রাউন্ডে মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল, কক্সবাজারের মূল ভেন্যুতে। একইদিন একাডেমী মাঠে খেলবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে ৯ এপ্রিল বিশ্রামের পর ১০ এপ্রিল অনুশীলন করবেন ক্রিকেটাররা। ১১ এপ্রিল শুরু তৃতীয় রাউন্ড। সেখানে কক্সবাজারের মূল ভেন্যুতে পূর্বাঞ্চলের বিপক্ষে খেলবে দক্ষিণাঞ্চল। একাডেমি মাঠে উত্তরাঞ্চলের বিপক্ষে নামবে মধ্যাঞ্চল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )