1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক! | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

প্রিয়াঙ্কাকে উপেক্ষা হলিউড তারকাদের, নানা বিতর্ক!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

ইতালির মিলানে একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে হলিউড তারকাদের পক্ষ থেকে উপেক্ষা করার দাবি ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। নেটিজেনদের দাবি, হলিউডে নিজের মূল্যায়ন পাচ্ছেন না ভারতের এই দেশি গার্ল। তবে এই নেতিবাচক প্রচারণার বিপরীতে প্রিয়াঙ্কা নিজের অবস্থান পরোক্ষভাবে স্পষ্ট করেছেন। মূলত, কিছু দিন আগে মিলানের একটি অনুষ্ঠানে ছিলেন প্রিয়াঙ্কা।

সেখানে অভিনেত্রীর সঙ্গে দেখা যায় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা, হলিউড অভিউনেতা জেইক গেলিনহ্যাল ও অভিনেত্রী অ্যানি হ্যাথওয়েও। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কা অন্য তারকাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাকে পাত্তা দেননি সঙ্গে থাকা তার সতীর্থরা। এরপরই নেটিজেনরা দাবি তোলে, সে সময় গায়িকা ডুয়া লিপাসহ বাকি তারকারা প্রিয়াঙ্কাকে এড়িয়ে গেছেন।

বিতর্কের এক পর্যায়ে একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার প্রিয়াঙ্কার সমর্থনে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতীয় গণমাধ্যম ও নেটিজেনরা নিজেদের দেশের তারকার সাফল্য উদযাপন না করে উল্টো তাকে ছোট করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা আবার নিজে সেই ভিডিওতে ‘লাইক’ দিয়ে নেটিজেনদের এই সমালোচনার সঙ্গে একমত পোষণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রিয়াঙ্কা চোপড়া গত কয়েক বছর ধরে হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সম্প্রতি তিনি অস্কারের মঞ্চেও উপস্থাপনা করেছেন। মিলানের ওই অনুষ্ঠানের পরবর্তী সময়ে আরও কিছু ভিডিও সামনে এসেছে, যেখানে তাকে ডুয়া লিপার সঙ্গে সাবলীলভাবে আড্ডা দিতে দেখা গেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, একটি নির্দিষ্ট ভিডিওর খণ্ডিত অংশ ব্যবহার করে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক ক্যারিয়ারকে খাটো করে দেখানোর চেষ্টা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )