1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নবাবগঞ্জে অবৈধভাবে ঘোড়া জবাই: ৩ জনকে কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

নবাবগঞ্জে অবৈধভাবে ঘোড়া জবাই: ৩ জনকে কারাদণ্ড

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২২ জন দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জে পরিত্যক্ত খামারে অবৈধভাবে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের মিঠু নামক ব্যক্তির একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার মাংস উদ্ধার ও ঐ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেনÑ নেত্রকোণা জেলার আব্দুল্লাহ (৩৫), নীলফামারী জেলার রবিউল ইসলাম (৩২) এবং রংপুর সদর উপজেলার রুবেল মিয়া (৩৫)।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় ইউ,পি সদস্যা লিপি বেগম বলেন- ঐ খামারটি গ্রামের একপ্রান্তে। সেখানে মানুষের যাতায়াত কম। সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ঐ বাড়িতে মাংস বিক্রির উদ্দেশ্যে ৬টি ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেলে পুলিশ ঘটনাস্থলে এসে মাংসগুলি জব্দ করে। স্থানীয় ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন- এমন ঘটনা এই এলাকাতে এটাই প্রথম।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে মাংসের খাওয়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন ন্যক্কার জনক ঘটনা যেন পুনরায় এলাকাতে না ঘটে প্রশাসন সহ সকলকে সচেতন থাকতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আটক ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে জবাইকৃত ঘোড়ার মাংস ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )