1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে সহায়তা প্রদান | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারকে সহায়তা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এবং কামারপুকুর ও খাতামধুপুর ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মধ্যে ঢেউটিন ও পাঁচটি পরিবারের মধ্যে ২৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ওই ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করা হয়।

এতে উপস্থিত থেকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ওই ঢেউটিন ও অর্থের চেক তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদ, উপজেলার কামারপুকুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহেদুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদের মধ্যে সৈয়দপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের আগুনের ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে দুই বান্ডিল করে ১০ বান্ডিল ঢেউটিন এবং কামারপুকুর ইউনিয়নের চারটি পরিবারকে সাত বান্ডিল ঢেউটিন ও ২১ হাজার টাকার চেক এবং খাতামধুপুর ইউনিয়নের একটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস সূত্রে জানা গেছে, সৈয়দপুর পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়। ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে ওই সব পরিবারের মধ্যে অর্থের চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত ২৯ মার্চ দিবাগত গভীর রাতে সৈয়দপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর ভজে পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও সম্প্রতি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরুত ধুলিয়া গ্রামে দুইটি পরিবার এবং এর কয়েক মাস আগে উপজেলার কামারপুকুর ইউনিয়নে চারটি পরিবারের বাড়িঘরসহ সব কিছুই আগুনে পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )