1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে নিখোঁজ ব্যাক্তিকে ফিরে পেতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

হিলিতে নিখোঁজ ব্যাক্তিকে ফিরে পেতে মানববন্ধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ জন দেখেছেন

নিখোঁজ ব্যক্তিকে অপহরণের ১১ দিন পার হলেও কোন সাড়া না পাওয়ায় মেহের আলীকে ফিরে পেতে সড়ক অবরোধ করে দিনাজপুরের হিলিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনরা। শুক্রবার দুপুর দেড়টা থেকে হিলি-জয়পুরহাট সড়কের মহিলা কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ শুরু করেন এলাকাবাসী।

এতে দিনাজপুর-বগুড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীরা অভিযোগ করেন, গত ৩১ মার্চ মেহের আলীকে তার সাত বছর আগে বিচ্ছিন্ন হওয়া স্ত্রী ও তার ছেলে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় মেহের আলীর বর্তমান স্ত্রী প্রথমে থানায় সাধারণ ডায়েরি এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন।

তাদের দাবি, দীর্ঘ ১১ দিন পেরিয়ে গেলেও এখনো মেহের আলীকে উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা আশঙ্কা করছেন, মেহের আলীর সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। এলাকাবাসী বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। মেহের আলীকে দ্রুত উদ্ধার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মেহের আলীকে তার স্ত্রী একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )