1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ জন দেখেছেন
দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি হয়েছে। মের্সাস মিফা ইন্টারন্যাশনাল আমদানিকারক  নামের প্রতিষ্ঠান ৩ ট্রাকে ১১৬ টন গম আমদানি করেছেন। এসব গম ভারতের বুনিয়াদপুর এলাকা থেকে আমদানি করা হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকালে হিলি বন্দরে গমের ট্রাক প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি।

আমদানিকারক আবুল বাশার মম বলেন,দীর্ঘ ৪ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি করা হয়েছে। এর আগে ২০২২ সালের মে মাসে গম সর্বশেষ আমদানি হয়। ভারত সরকার তাদের দেশে গমের সংকট দেখিয়ে গম রপ্তানি বন্ধ করে দেন। তবে ভারত সরকার তিন সপ্তাহ হয়েছে ২৫ লক্ষ মেট্রিকটন গম রপ্তানির অনুমতি দিলে আজকে ৩ ট্রাকে ১শত ১৬ টন গম আমদানি করা হয়েছে।

এসব গম ২৭৭ ডলারে আমদানি করা হয়েছে। যা বাজারে ৩৭ থেকে ৩৮ টাকায় বিক্রি হতে পারে। দেশের বাজারে গমের চাহিদা থাকায় এই গম গুলো ভারতের বুনিয়াদপুর থেকে আমদানি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )