


প্রতারক চক্র জাল নোট দিয়ে মানুষকে যেনো প্রতারিত না করতে পারে এই লক্ষ্যে দিনাজপুরের হিলিতে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংক রংপুর তত্ত্বাবধানে হাকিমপুর শাখা সোনালি ব্যাংকের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার মহঃ তহসীনূর রহমান রেজার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের পরিচালক দেওয়ান সিরাজ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক হাকিমপুর শাখার ম্যানেজার এটিএম আশেকুল হারামাইন,সিনিয়র অফিসার আরেফিন খন্দকার তুহিন ও হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ আরও অনেকে।
জনসচেতনতামূলক সভায় বক্তারা বলেন, হিলি দেশের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই বন্দরে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়। এছাড়াও সীমান্তবর্তী এলাকা হয় এখানে জাল নোট কখনো তা বেশি এবং সামনে কুরবানী ঈদ উপলক্ষে প্রচুর নগদ টাকা লেনদেন হবে তাতে কেউ যেনো জালনোটে প্রতারিত না হয় সেজন্য সবাইকে সচেতন হতে হবে এবং আশে পাশে সবাইকে জালনোট কিভাবে ধরতে পারবেন সেই বিষয়ে ধারণা দিতে হবে। তাহলে প্রতারিত থেকে মুক্তি পাবে সবাই।