1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

হিলিতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
দিনাজপুরের হিলিতে বৈশাখী মেলা দেখতে নিয়ে যাওয়ার সময় ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে নিজের মেজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পিতা নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৫ এপ্রিল)  বিকালে তার নিজ এলাকায় আত্মগোপনে থাকা ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল হুদা উপজেলার বলরামপুর গ্রামের মৃত  নাজির উদ্দিনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়,আসামি নুরুল হুদা পহেলা বৈশাখের দিন দুই মেয়েকে নিয়ে বিরামপুরের মির্জাপুরে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে খট্রামাধবপাড়া ইউনিয়নের  উত্তর খট্রা (আদীবাসী পাড়া) এলাকায় ভুট্টার ক্ষেতের আইলের পাশে ছোট মেয়েকে রেখে মেজ মেয়েকে ভুট্টার ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার করেন। সেই সময় ক্ষেতে কাজ করা কিছু মানুষ টের পেয়ে তাকে চরথাপড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মা বিষয়টি জেনে থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, পহেলা বৈশাখের দিন মেলাতে নিয়ে যাওযার সময় নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টা করায় থানায় মামলা হলে গতকাল অভিযান পরিচালনা করে তাকে আত্মগোপনে থাকা ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। আজকে দুপুরে তাকে দিনাজপুর আদালতে পেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )